Khoborerchokh logo

অপরাধ দমনে পুলিশের পাশাপাশি এলাকাবাসীর সজাগ দুষ্টি রাখতে হবে: অতি:পুলিশ কমিশনার জিএমপি 588 0

Khoborerchokh logo

অপরাধ দমনে পুলিশের পাশাপাশি এলাকাবাসীর সজাগ দুষ্টি রাখতে হবে: অতি:পুলিশ কমিশনার জিএমপি

আলমগীর কবীর:

গাজীপুর মেট্রোপলিট (জিএমপি)'র অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম বলেছেন, চুরি, ছিনতাই ও অন্যন্যা অপরাধ দমনে এলাকাবাসীকে সচেতন থাকতে হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট)২০২৫ইং গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানা এলাকায় অনুষ্ঠিত "ওপেন হাউস ডে-২০২৫" অংশীজনদের সাথে মুক্ত আলোচনায় সভায় প্রধান অতিথি'র বক্তব্যে এ কথা বলেন তিনি।


প্রধান অতিথি'র বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার আরো বলেন- মাদক একটি সামাজিক ব্যাধি এবং সমাজ থেকে এই মরণনেশা নির্মূলে পুলিশের পাশাপাশি জনসাধারণের সক্রিয় সহযোগিতা একান্ত  প্রয়োজন।

জানা যায়, কাশিমপুর থানা পুলিশের উদ্যোগে "ওপেন হাউস ডে-২০২৫" অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার ( অপরাধ উত্তর বিভাগ) মোঃ রবিউল হাসান।

ওপেন হাউস ডে'তে  আরোও উপস্থিত ছিলেন- কাশিমপুর থানা এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিশিষ্ট শিক্ষাবিদ,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com